Posts

Showing posts with the label অষ্টসখী

বেদ এবং হরিনাম, বিক্রয় শাস্ত্রে নিষিদ্ধ

Image
ভগবান শ্রীমদ্ভগবদগীতার দশম অধ্যায়ে বিভূতি প্রসঙ্গে বলেছেন, "যজ্ঞানাং জপযজ্ঞোঽস্মি"। অর্থাৎ সকল যজ্ঞের মধ্যে তিনি জপরূপ যজ্ঞ। শাস্ত্রে জপ অত্যন্ত পবিত্র একটি তপস্যা। শ্রীচৈতন্যদেব, শ্রীনিত্যানন্দ, নামদেব সহ অসংখ্য সাধক মহাপুরুষেরা ভগবানের দর্শন পেয়েছেন শুধুই অহর্নিশি ভগবানের শ্রীনাম জপ এবং কীর্তনের মাধ্যমে। শাস্ত্রে হরিনাম যুক্ত বিবিধ শ্লোক দৃষ্ট হয়। তবে এরমধ্যে বর্তমানকালে অত্যন্ত জনপ্রিয় হলো ষোল নাম বত্রিশ অক্ষরের সংস্কৃত ভাষায় লিখিত "হরে কৃষ্ণ" শ্লোকটি। তবে বঙ্গদেশে বর্তমানে শ্লোকটি কিঞ্চিৎ পরিবর্তিত আকারে পাওয়া যায়। বঙ্গদেশে প্রথম লাইন "হরে রাম" স্থলে  দ্বিতীয় লাইন "হরে কৃষ্ণ" প্রথম লাইন হিসেবে পরিদৃষ্ট হয়।