Posts

Showing posts with the label প্রণবমঠ

স্বামী শ্রীপ্রণবানন্দ মহারাজ এর সংক্ষিপ্ত জীবনী ও ভারত সেবাশ্রম সঙ্ঘ

Image
     ভারত সেবাশ্রম সঙ্ঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক ধর্মীয় সেবা প্রতিষ্ঠান। সনাতন ধর্মের ভিত্তিতে জাতিগঠন এর মুখ্য উদ্দেশ্য। আর জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আৰ্ত্ত, পীড়িত, দুঃস্থ মানুষের সর্বপ্রকার নিঃস্বার্থ সেবাই—এই সঙ্ঘের প্রধান কাজ। গত ২০০ বছরে ভারতীয় উপমহাদেশে অসংখ্য ভন্ড ভগবানের জন্ম হয়েছে। যারা নিজেদেরকে অবতর বলে ঘোষণাও দিয়েছেন। অথচ তারা সমগ্র জীবনে নিজেদের পুটলা গোছাতেই ব্যস্ত ছিল। জাতি তাদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই পাইনি।    এই সঙ্ঘের প্রতিষ্ঠাতা—অলৌকিক মহাতপঃ শক্তিশালী যুগাচাৰ্য্য শ্রীশ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ । ১৮৯৬ খ্রীষ্টাব্দের ২৯শে জানুয়ারী কলিযুগাদ্যা পুণ্যময়ী মাঘীপূর্ণিমা তিথিতে সাক্ষাৎ শিবের বরে শিবাবতাররূপে এই ক্ষণজন্মা মহাপুরুষের শুভ আবির্ভাব। জন্মস্থান—বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলার বাজিতপুর গ্রাম। পিতা—শ্রীবিষ্ণুচরণ ভুইয়া, মাতা—শ্ৰীমতী সারদাদেবী। আজন্ম কঠোর তপস্বী ব্রহ্মচারী বিনোদ (বাল্যনাম)  ১৯১৩ খ্রীষ্টাব্দে গরোক্ষপুরে (উত্তর প্রদেশ) মহাযোগী বাবা গম্ভীরনাথজীর নিকট দীক্ষাগ্রহণ করে কঠোরতর সাধনায় নি...