Posts

Showing posts with the label সনাতন ধর্মে জন্মদিন পালনের নিয়ম

আসুন সনাতন ঐতিহ্যে জন্মদিন পালন করি, পাশ্চত্য ট্রাডিশনকে বয়কট করি।

Image
হিন্দু ঐতিহ্যবাহী পরিবারগুলোতে ঐতিহ্য ছিল, জন্মদিনে গুরুজনেরা মাথায় ধানদূর্বা দিয়ে আশীর্বাদ করবে, মিষ্টান্ন তৈরি করা হবে ইত্যাদি। এদেশীয় সংস্কার অনুসারে দূর্বাকে অমর বলা হয়। কারণ, দূর্বা যেখানেই পরে সেখান থেকেই নতুনভাবে বংশবৃদ্ধি ঘটায়। এ কারণে জীবনে শতবছর পূর্ণায়ুর জন্যে দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। ধান সমৃদ্ধি এবং অন্নের প্রতীক, তাই আশীর্বাদ করতে দূর্বাঘাসের সাথে মাথায় ধান দেয়া হয় সমৃদ্ধি এবং পূর্ণায়ুর কামনা করে। জন্মদিনে, যার জন্মদিন তার কল্যাণ কামনা করে দেবতাদের ভোগ নিবেদন করা করা হয়, দুধের মিষ্টান্ন তৈরি করে দেয়া হয়। আমাদের স্মৃতিশাস্ত্রে জন্মদিনের কৃত্যাদি বর্ণনা করা আছে। সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, কিভাবে জন্মদিন পালন করতে হবে। দীর্ঘায়ু কামনায় অথর্ববেদে অত্যন্ত সুন্দর একটি প্রার্থনা  রয়েছে।