চুম্বন কত প্রকার? 'কামসূত্রম্' অনুসারে, চুম্বন আটপ্রকার।
চুম্বন কত প্রকার? 'কামসূত্রম্' অনুসারে, চুম্বন আটপ্রকার। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এ চতুর্বর্গের উপরে জগত সংসার প্রতিষ্ঠিত। এ চতুর্বর্গের একটি অপরিহার্য বর্গ হল 'কাম'। এ কাম থেকেই প্রজাধারা অবিছিন্নভাবে বহমান । কামতত্ত্বের উপরে শাস্ত্রীয় প্রধান গ্রন্থ হল 'কামসূত্রম্'। এ বিশ্ববিশ্রুত সূত্রগ্রন্থটি বাৎস্যায়নের রচিত।এ গ্রন্থে কামতত্ত্বের সকল বিষয়ই সুবিস্তারে আলোচিত হয়েছে। এই 'কামসূত্রম্' গ্রন্থের যষ্ঠ অধিকরণের তৃতীয় অধ্যায়ে চুম্বন সম্পর্কে কোন প্রকারের রাখঢাক না রেখে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। তরুণ-তরুণী, যুবক-যুবতী, প্রেমিক-প্রেমিকা এবং পতি-পত্নীর পরস্পরের হৃদয়ে অত্যন্ত সুখানুভূতি আনে 'চুম্বন। এ চুম্বনে তাদের মাঝে ভালবাসার বৃদ্ধি ঘটে এবং মানসিক অবসাদ দূরীভূত হয়। সম্ভোগের অব্যবহিত পূর্বে অনুষ্ঠিত চুম্বন সম্ভোগকে অত্যন্ত আনন্দঘন করে তােলে। তাই কামশাস্ত্রে চুম্বনকে আনন্দানুভূতির মুখ্যদ্বার' বলা হয়েছে। ভালবাসলে ভালবাসার মানুষের দেহের প্রতি অধিকার জন্মায়। সেই অধিকার ভালবাসাকে সুতীব্র করে, পূর্ণ করে।প্রেমকে দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত করতে এবং ...