ফুটবল প্রেমীদের জন্য সুখবর! মুখোমুখি হচ্ছে কোপা চ্য়াম্পিয়ান ও ইউরো চ্যাম্পিয়ান।
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বিজয়ী ইতালি ২০২২ সালের জুনে কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার মুখোমুখি হবে , মঙ্গলবার ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলি জানিয়েছে। নির্দিষ্ট করে কোন তারিখ এখনো জানা সম্ভব হয়নি। উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনে।