আরতি তত্ত্ব বা আরতি-মাহাত্ম্য ও আরতির শাস্ত্রীয় বিধি
আরতি আরতি = আরাত্রিক = নীরাজন । আরতিকে আরাত্রিক বা নীরাজন বলে । আরম্ + ক্তি ভাববাচ্যে = আরতি । “ আ ” অর্থে ব্যাপ্তি ; “ রতি ” অর্থে প্রেম , প্রীতি , ভালবাসা ও অনুরাগ । সুতরাং যে অনুষ্ঠান বা প্রকরণের দ্বারা ইষ্টের বা শ্রীভগবানের নিজের প্রীতি বৰ্ধিত হয় অর্থাৎ তিনি সাধকের প্রতি প্রসন্ন বা সন্তুষ্ট হন এবং ইষ্টের প্রতিও সাধকের প্রেম , প্রীতি , ভালবাসা ও অনুরাগ বৃদ্ধি পায় , তাহাকে আরতি বলে । সুতরাং আরতি কখনও শুষ্ক অনুষ্ঠান নয় । ইহা অন্তরের গভীর ভাবের জিনিস ।