Posts

Showing posts with the label সভ্যতা

শরীর রক্ষার প্রয়োজনীয়তা কি?

Image
  মানব জীবনে ধর্ম , অর্থ , কাম ও মোহ্ম এই চতুর্বর্গ শ্রেষ্ঠ ফললাভ করতে চাইলে শরীর সুস্থ্য রাখার প্রয়োজন একান্ত । স্বাস্থ্য এক প্রকার সম্পদ । স্বাস্থ্য ভাল না থাকলে কোন কাজে মন বসেনা । আয়ুর্বেদ শাস্ত্র এজন্যই ঘোষনা করেছেন , ধর্মার্থ - কাম - মোহ্মাণাম্ আরাগ্যং মূল মুত্তমম্ । মহর্ষি সুশ্রুত : প্লাস্টিক সার্জারির জনক স্বাস্থ্য রক্ষায় সনাতন ধর্মে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে বেদের অথর্ব খণ্ডে। এছাড়া চিকিৎসা শাস্ত্রে  সুশ্রুত সার্জারির জনক হিসাবে প্রতিষ্ঠিত।আমরা জানি, ভারতবর্ষ ধর্মের দেশ। ধর্মকে ধরেই আমাদের জাতি, জীবন ও সম্পদ। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি সবই জাতীয় ধর্ম ভিত্তিক। ঋষি মুনিগণই আমাদের একমাত্র সম্পদ।বর্তমানে আমরা সনাতন ধারা উপেক্ষা করে বিজাতীয় ধারাকে জীবনে মূল্য দিয়েছি বেশী। এর ফলে আমাদের জন্য কোনটি প্রয়োজন, কোনটি অপ্রয়োজন, কোনটি ভাল, কোনটি মন্দ, বিচার করার শক্তি হারিয়ে ফেলেছি। বেশী ভাল নিতে গিয়ে যে অনেক মন্দ গ্রহণ করেছি তার ফল আমরা ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছি। আমাদের আপন ঐতিহ্য, শিক্ষা, সম্পদ, সংস্কৃতি, সভ্...