উপবীত বা পৈতার মাহাত্ম্য , উপবীত বা পৈতা কাহাকে বলে?
যাহা তিনটি দণ্ডে গ্রথিত ও নয়টি সূত্রের সমাহার তাহাকে উপবীত বা পৈতা বলা হয় । ইহা ব্রাহ্মণদের পবিত্র চিহ্ন । পৈতার এই নয়টি সূত্র নয়টি গুণের প্রতীকস্বরূপ । এই নব গুণাবলী নিম্নরূপ : ( ১ ) আচার ( সদাচার ) ( ২ ) বিনয় ( ৩ ) বিদ্যা ( ৪ ) শম ( ৫ ) দম ( ৬ ) তপস্যা ( ৭ ) ক্ষমা ( ৮ ) শৌচ ও ( ৯ ) অহিংসা ।