Posts

Showing posts with the label বড়দিনের ইতিহাস

মন্দিরে যিশুপূজা কি যৌক্তিক ? বাইবেলের রেফারেন্সসহ শাস্ত্রীয় ব্যাখ্যা।

Image
বাঙালি হিন্দুর বারো মাসে তেরো পার্বণের সাথে আরেকটি পার্বণ হল বড়দিন বা যিশুখ্রিস্টের জন্মদিন। যিশুখ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রবর্তক। একজন মহাপুরুষ হিসেবে আমরা বড়দিনে যিশুকে স্মরণ করতে পারি। অথবা বড়দিনে গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রোগামে অংশগ্রহণও করতে পারি; কিন্তু মন্দিরে সংস্কৃত স্তোস্ত্রগীত, পূজামন্ত্র তৈরি করে যিশুখ্রিস্টের পূজা যথাযথ নয়। যেহেতু যিশুখ্রিস্টকে হিন্দু সম্প্রদায়ের অবতার সাজিয়ে পূজা করাটা খ্রিস্টধর্মও সমর্থন করে না। যিশুখ্রিস্টের পূজার প্রসাদ বলে নিবেদন করা হয়েছে কেক, বিস্কুট,চকলেট, চানাচুর, স্যান্ডউইচ, বার্গার কোল্ডড্রিঙ্কস ইত্যাদি। দেবতাদের মত ষোড়শ উপচারে যিশু খ্রিস্টের পূজা করতে যিশুর ধ্যানমন্ত্র তৈরি করেছে, রামকৃষ্ণ মঠ ।  বিষয়টি দুঃখজনক এবং সম্পূর্ণভাবে অশাস্ত্রীয়। রামকৃষ্ণ মঠের নব্য তৈরি করা যিশুখ্রিস্টের পূজায় ব্যবহৃত সংস্কৃত ধ্যানমন্ত্র হল: "ওঁ মধুরসরলবাক্যৈ-রীশতত্ত্বং প্রকাশ্য, ক্রশগতপরিশেষঃ অপীশপুত্রঃ অমৃত যঃ। তমতিশয় পবিত্রং মেরিজং লোকবন্ধুম্,  বিমলপরমহংসং রামকৃষ্ণং ভজামঃ।।" (স্বামী অমৃতত্বানন্দ ২০১৮: ১০৫) ষোড়শ উপচারে রামকৃষ্ণ মঠে যিশুখ্রিস্ট ...