কলিযুগে সংঘ শক্তি: চৈতন্য মহাপ্রভু
শাস্ত্রানুসারে বর্তমান সময়কে কলিযুগ বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের অবতার। যিনি হরেকৃষ্ণ মহামন্ত্রের প্রবক্তা। চৈতন্য মহাপ্রভু বলেছেন, “সঙ্ঘ শক্তি কলৌ যুগে ” । তিনি তৎকালীন সময়ে অত্যাচারী চাঁদ-কাজীর বিরুদ্ধে প্রতিবাদ করতে মশাল মিছিল করেন। আমরা হয়ত অনেকেই জানি এবং বিশ্বাস করি কলিযুগে টিকে থাকতে হলে এবং আসুরিক শক্তিকে প্রতিহত করতে হলে সংঘ শক্তির বিকল্প নেই। তবুও আমরা সংঘবদ্ধ হতে পারছি না। কিন্তু কেন?