ভগবান শঙ্করাচাৰ্য্য (সংক্ষিপ্ত জীবনী)
জন্মদিবস ও শৈশব জীবনী অদ্ভুত মেধা ও প্রতিভাসম্পন্ন ভগবান শঙ্করাচার্য্য ৭৮৮ (মতান্তর) খ্রিস্টাব্দে পুণ্যা বৈশাখী শুকা পঞ্চমী তিথিতে শিবের বরে অবতাররূপে আবির্ভূত হন। জন্মস্থান-ভারতের দক্ষিণ এ কেরল রাজ্যে উচ্চ নাম্বদ্রি ব্রাহ্মণ বংশে কালাডি গ্রামে। পিতা দ্বিজশ্রেষ্ঠ শিবগুরু, মাতা দেবীরূপিণী বিশিষ্টা দেবা। পঞ্চম বৎসর বয়সে উপনয়ন গ্রহণান্তে গুরুগৃহে গমন করেন এবং মাত্র দুই বৎসরের মধ্যে সমস্ত শাস্ত্রপাঠ সমাপন করে সপ্তম বৎসর বয়সে গৃহে প্রত্যাবর্তন করেন। তিনি ছিলেন শ্রুতিধর মহাপুরুষ। যখনই যাহা পড়িতেন বা শুনিতেন, সমস্তই তাঁর স্মৃতিপটে তখনই অঙ্কিত হয়ে যেত। কিছুদিনের মধ্যেই বাড়িতে এক চতুষ্পাঠী খুলে বসলেন শঙ্কর। সকলে আশ্চর্য হয়ে গেল। স্থানীয় পণ্ডিতেরা তাচ্ছিল্যভাবে বলাবলি করতে লাগলেন, অনভিজ্ঞ বালক, শাস্ত্রের কি জানে? কি সে পড়াবে? তারা প্রথম প্রথম আমল দিতে চাইলেন না। কিন্তু তাঁরা বুঝতে পারলেন না শাস্ত্রজ্ঞান, স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা ও তর্কপ্রতিভার অধিকার শঙ্করের জন্মগত। ক্রমে এই সব কিছুর পরিচয় পেয়ে তাঁরা বাধ্য হলেন বালক শঙ্করের কাছে মাথা নত করতে। শঙ্করের চতুষ্পাঠীতে ছাত্র...