জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা- বাদ পড়লেন সৌম্য সরকার
ঢাকা প্রিমিয়ার লিগ শেষেই জিম্বাবুয়ে রওনা হবে বাংলাদেশ দল । সেখানে টেস্ট , ওয়ানডে , টি – টোয়েন্টি — তিন সংস্করণেই মাঠে নামতে হবে । আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) ঘোষণা করেছে তিন সংস্করণের স্কোয়াড । মুমিনুল হক আর তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন টেস্ট ও ওয়ানডেতে । টি – টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ । ওয়ানডে দল থেকে সৌম্য সরকারের পাশাপাশি বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান । সোহানের সঙ্গে দলে এসেছেন তাইজুল ইসলাম ও রুবেল হোসেন ।