Posts

Showing posts with the label শ্রীমহিষাসুরমর্দিনী স্তোত্রম্

শ্রীমহিষাসুরমর্দিনী স্তোত্রম্

Image
কবি শ্রীরামকৃষ্ণ বিরচিত, "শ্রীমহিষাসুরমর্দিনী স্তোত্রম্" বঙ্গদেশে শারদীয় দুর্গোৎসব এবং বসন্তকালের বাসন্তী দুর্গোৎসবে একটি হালে অবিচ্ছেদ্য হয়ে গেছে। অপূর্ব ধ্বনিমাধুর্য এবং পদলালিত্য সম্পন্ন সেই স্তোত্রটি হল "শ্রীমহিষাসুরমর্দিনী স্তোত্রম্"। সংস্কৃত শব্দের অপূর্ব  প্রয়োগ হয়েছে স্তোত্রটিতে। বিশ শ্লোকের এ স্তোত্রে প্রত্যেকটি প্রত্যেকটি শ্লোকের শেষপাদে  "জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে" বাক্যটি ধ্রুবপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই দেবীস্তোত্রটি বঙ্গদেশে অত্যন্ত জনপ্রিয় হলেও, অধিকাংশ বাঙালিই এই স্তোত্রটির রচয়িতার নাম জানে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনারতরী' কবিতার মত। যে মহাকালের তরীতে সৃষ্টির স্থান হলেও, সৃষ্টিকর্মের স্রষ্টার স্থানসংকুলান হয় না।