Posts

Showing posts with the label জ্যোৎস্নায় বর্ষার মেঘ

সমরেশ মজুমদার : জ্যোৎস্নায় বর্ষার মেঘ

Image
বই;-জ্যোৎস্নায় বর্ষার মেঘ. লেখক;-সমরেশ মজুমদার. জ্যোৎস্নায় বর্ষার মেঘ সমরেশ মজুমদারের একটি অন্যতম সৃষ্টি। ১৯৯৯সাল প্রথম প্রকাশিত এবং অসাধারণ এই উপন্যাসের কাহিনী সত্যিই চমৎকার ভাবে বিন্যস্ত। উপন্যাস এর মূল চরিত্রে রয়েছেন অবন্তি ও স্বর্ণেন্দু যেখানে বাংলা উপন্যাসের জ্যোৎস্নায় বর্ষার মেঘ সমরেশ মজুমদারের নামে বইয়ের নামে একটি কঠিন অর্থ অন্যদিকে নামের অর্থ আমাদের বিষন্নতা। সমরেশ মজুমদার বর্ণিত উপন্যাসে অবন্তি’র দু'চোখে অপার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা একটি মেয়ে।এম.এ.তে ফার্স্টক্লাস পাওয়া, ভাল চাকরি,বাবা মায়ের মুখের হাসি এই ছিল জীবনের লক্ষ্য।বাবা স্কুল মাস্টার কমলাকান্তের ও একান্ত ইচ্ছে ছিল এমনই। সাহিত্যানুরাগী বাবা সবসময় মেয়েকে স্বপ্ন দেখার অনুপ্রেরণা যোগাতেন। হাসিখুশিতে ভরা ছিল তাদের জীবন।স্বপ্নময়ী এই মেয়েটির জীবনে একদিন আবির্ভাব ঘটে স্বর্ণেন্দু নামের এক যুবকের। চঞ্চল রঙ্গিন ফড়িং এর মত অবন্তির নিস্তরঙ্গ জীবনে সে সঞ্চার করে অন্যরকম এক প্রাণের স্পন্দন। বাবা কমলাকান্ত চ্যাটার্জিও খুশি হয় তাদের দেখে। ঠিক করেন খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিবেন তাদের। তবে রূপকথার মত এই জীবনের হঠাৎ ঘটে ছন...