Posts

হিন্দু নির্যাতন: বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর আবারো হামলা

Image
বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর যে কোন ঘটনা ঘটলে দুই, এক, দিন মিছিল প্রতিবাদ করে।মিডিয়াতেও অল্প বিস্তর প্রচার হয়। কিন্তু এর কিছু দিন পর সব শেষ। আবার ২০২১সালে কিছু ঘটার অপেক্ষায়।  বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন  টংভাঙ্গা ইউনিয়নের অন্তর্ভুক্ত বাড়াইপাড়া গ্রাম। ওই গ্রামের ধরদী চন্দ্র বর্ম্মণের পরিবারের উপর নৃশংস হামলা চালিয়েছে একই গ্রামের স্থানীয় মোঃ সাহাজ উদ্দিন এবং তার ছেলেরা। প্রসঙ্গত, ধরদী চন্দ্র বর্ম্মণের পরিবারের ভোগদখলীয় জমির বাঁশঝাড় থেকে প্রতিনিয়ত বাঁশ চুরি! প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিতো মোঃ সাহাজ উদ্দিন এবং তার ছেলেরা। এই বাঁশচুরির বিষয়ে কয়েকবার সালিশ বিচারও হয়েছে। তবুও মোঃ সাহাজ উদ্দিন এবং তার ছেলেদের এই চুরির দৌরাত্ম বন্ধ হয়নি।  গত কয়েকমাস আগে আবার ২৪টি বাঁশ চুরির ঘটনা ঘটলে (যার আনুমানিক মূল্য ৪৮০০ টাকা) ধরদী চন্দ্র বর্ম্মণ থানায় অভিযোগ করেন এবং পুলিশের সহযোগীয় চুরি যাওয়া বাঁশগুলো উদ্ধার করে একই গ্রামের ইউনুস আলীর জিম্মায় বিবাদ মিমাংসা না হওয়া পর্যন্ত  জমা রাখে। কিন্তু এই বিবাদ মিমাংসা ইস্যুতে আসামি মোঃ সাহাজ উদ্দিন এবং তার ছেল...

ধর্মান্তর কেন প্রতিকার কি?

Image
অনেক বছর ধরেই একটি নির্দিষ্ট ঘটনাক্রম আমরা দেখে চলেছি বাংলাদেশে। একটি হিন্দু পরিবার। হয়তো সেই পরিবারে আছে বাবা-মা, ১ ভাই, ১ বোন অথবা ২ বোন। ছেলে বা মেয়েটি একদিন কলেজ যাবার জন্য বা ভার্সিটি যাবার জন্য ঘরের বাইরে বের হয়েছে অন্যান্য দিনগুলোর মতোই।  দুপুর পেরিয়ে গেল, বিকাল হলো আর ঘরে ফেরেনা। মা চিন্তিত, কল দিচ্ছেন ফোনটাও অফ। বাবা বললেন হয়তো মোবাইলে চার্জ নেই, আজ হয়তো এক্সট্রা ক্লাস। চিন্তা করো না চলে আসবে। কিন্তু সন্ধ্যা হয়ে যাবার পরেও যখন সন্তান ঘরে ফিরলনা তখন সবার টনক নড়ল। শুরু হলো খোঁজাখুঁজি। এক পর্যায়ে পরদিন থানায় জানানো হলো। পুলিশ মাঠে নামল । ২ দিন পর ছেলে বা মেয়েটির সন্ধান পাওয়া গেল। না সে হারিয়ে যায় নি, অপহরণও হয়নি। খবর পাওয়া গেল সে অন্য ধর্ম গ্রহণ করেছে তাই বাসা থেকে পালিয়েছে। বাবা মার মাথায় হাত। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। আসলে ঘটনা আরও অনেক গভীর। কেঁচো খুড়তে গিয়ে সাপ বেরোবার মতোই জানা গেল ছেলে বা মেয়েটি অনেকদিন ধরেই এই বিপথে ছিল। ঘরে সে পূজো অর্চনা এগুলো করতনা, মাঝেমধ্যেই নামাজ পড়তে চাইত। এ নিয়ে বাবা মার সাথে ঝগড়াও হয়েছে। বাবা মা অনেকদিন ধরেই দেখছে, জানে ছেলে বা মেয়েটি বিপথে ...

বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে আমি বিদ্যুতায়িত হয়েছিলাম: ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ

Image
সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেন, একজন যুবক হিসেবে বঙ্গবন্ধুর নৈতিক সাহসে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। অন্যান্য লাখো মানুষের মতো আমিও তাঁর ৭ মার্চের বজ্রকণ্ঠে এবং সে সময়ে বাংলাদেশের ৭ কোটি মানুষের আকাঙ্খা বহনকারী উপলব্ধিতে বিদ্যুতায়িত হয়েছিলাম। তিনি বলেন, আমার প্রজন্মের লাখ লাখ ভারতীয়ের মতো আমরা একটি অত্যাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় উল্লাস এবং এদেশের জনগণের বিশ্বাস ও সাহসে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম।   বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে আমি বিদ্যুতায়িত হয়েছিলাম: ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ  ১৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতিকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক প্রদান করেন।   রাম নাথ কোবিন্দ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মত...

একজন আইভি রহমান আর তার ছেলের গল্প!

Image
আমার সামনে তখন লাশের স্তুপ, আম্মার কাছে যেতে হলে সেই লাশ ডিঙিয়ে যেতে হবে, উপায় নাই যাওয়ার কোন। আমি তখন দরজার সামনে দাঁড়িয়ে বললাম, “আম্মা তুমি চিন্তা কইরো না, আমি চলে আসছি।”। জানি না কেন যেন আম্মা মাথাটা নাড়লেন তখন, বুঝলাম যে উনি বেঁচে আছেন।

নাবালক কিশোরকে ধর্মান্তর করে জঙ্গিবাদের প্রশিক্ষণ।

Image
ধর্মান্তরের ঘটনা আমরা বাংলাদেশে প্রায় শুনে থাকি। তবে ধর্মান্তর স্ব ইচ্ছায় ঘটেছে এমন নজির নেই। কখনো প্রেম জনিত কারণ ,কখনো ব্রেণ ওয়াশের স্বীকার হয়ে ধর্মান্তরিত হতে বেশী দেখা যায়। ছবিতে ছোট ছেলেটির নাম মিন্টু রায় বয়স বর্তমানে ১৬ বছর। পাশে তার হতভাগ্য পিতা মুকুল রায়। আজ থেকে ২ বছর ৬ মাস আগে নিখোঁজ হয়। তার দরিদ্র পিতা হন্যে হয়ে খুজতে থাকেন। অতপর জানতে পারেন একটি জঙ্গী চক্র ছেলেটিকে ফুসলিয়ে কলেমা পড়িয়ে ও ভুয়া জন্ম সনদ তৈরী করে সাবালক দেখিয়ে ধর্মান্তরের এভিডেভিড তৈরী করে মুসলিম ধর্ম ধর্মান্তরিত করে নোয়াখালী চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে রেখে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিলো।  গত সপ্তাহে ছেলেটিকে নারায়ণগঞ্জ এলাকায় নিয়ে আসে জঙ্গী চক্র। ছেলেটির পিতা হিন্দু মহাজোটের শরনাপন্ন হলে হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ প্রশাসন এর সহযোগিতায় আজ সারাদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হন। জঙ্গীচক্রের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ভিকটিম নাবালক ছেলেটিকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে।  উদ্ধার কাজে সার্বিক সহযোগিতা করেন হিন্দু মহাজোট এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তপন ধর, হিন্দু...

নতুন বর্ষ নতুন চিন্তা

Image
সূর্য একটু একটু করে পশ্চিম দিগন্তে ঝুঁকছে , আর আকাশ থেকে যেন হিম ঝরে পড়ছে। গত কয়েক দিনের মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে। শীতের তীব্রতা বেড়েছে। মধ্য পৌষের এই হিমেল বিকেলে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে মিস্টার রফিক পথে বেরোলেন।  বর্ষশেষের দিনটা শুক্রবার হওয়ার কারণে হয়তো অনেক দোকান বন্ধ দেখলেন। সপ্তাহ শেষের বিকেলটা তাই নির্জীব মনে হচ্ছে। শহরে যেন প্রাণ নেই । কিছুদূর এগুতেই একটা কালো রঙের হ্যারিয়ার তাঁর গা ঘেঁষে সাঁই সাঁই গতিতে ছুটে গেল।  ভেতর থেকে না শোনা ইংরেজি গানের কান ফাটানো শব্দে চমকে উঠলেন মিস্টার রফিক। পরপর বেশ কয়েকটি গাড়ি একইভাবে উক্ত গাড়িকে অনুসরণ করতে দেখলেন। যেন এক একটা চলমান মিউজিক স্টেশন।  আশুলিয়ার কাছে বাঁধের উপরে কিছু মানুষকে সূর্যাস্তের ছবি ধারণ করতে দেখলেন। বছরকে বিদায় জানানো, নাকি নতুন বছরের আগমনে এই আয়োজন বোঝা গেল না। অফিসের প্রাত্যহিকতায় এই সময়টায় মিস্টার রফিকের সূর্যাস্ত দেখার সুযোগ হয় না।  আজ তাকালেন। বিশেষ কিছু কি লক্ষ্য করলেন! সূর্য তো প্রতিদিন অস্ত যায়। আজকের সন্ধ্যেটা কি জীবন থেকে অনেক কিছু নিয়ে গেল? বেশ কয়েকদিন থেকে ইল...

মিডিয়া ট্রায়াল হচ্ছেন রিয়া চক্রবর্তী?

Image
 সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী তার সাক্ষাতকারে বলেছেন যে তার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেছিলেন যে তিনি তার বিরুদ্ধে ছড়ানো গুজব দূর করতে চান।